আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযান, ইয়াবাসহ ২ নারী গ্রেফতার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী এলাকায় যৌথবাহিনীর অভিযানে ২ জুলাই বুধবার দুপুরে সেলিনা (২৮) এবং নুপুর আক্তার (৩০) নামে দুই নারীকে ৬৫ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছে।

আড়াইহাজার থানার ওসি খন্দকারনাসিরউদ্দিন জানান, ওই সময় যৌথবাহিনী দাইরাদী গ্রামের মাদক ব্যবসায়ি ডালিমের বাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় ডালিমকে বাড়ীতে না পেলেও তার স্ত্রী নুপুর আক্তার (৩০) এবং তার সহযোগি দাইরাদী এলাকার আউয়ালের বাড়ীর ভাড়াটিয়া এবং ফারুকের স্ত্রী সেলিনা (২৮) কে ৬৫ পিস ইয়াবা সহ আটক করে আড়াইহাজার থানায় সোপর্দ করা হয়। আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

এনএএন টিভি / হাবিবুল্লাহ মীর