নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী গ্রামে ৯ জুলাই গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে।
রাত আনুমানিক ৩:৩০ মিনিটে সিরাজুল ইসলাম পিতা মৃত:ওয়াইসুদ্দিন নামের এক ব্যক্তির বাড়িতে এই ডাকাতি সংঘটিত হয়।
ডাকাতরা বাড়ি থেকে ৩২ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লক্ষ ৬০ হাজার টাকা এবং একটি স্মার্টফোনসহ মোট প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
খবর পেয়ে নারায়ণগঞ্জ (গ)সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং দ্রুততম সময়ের মধ্যে ঘটনার তদন্ত শুরু করে ডাকাতদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের ধরতে জোর প্রচেষ্টা চালাচ্ছে।
এনএএন টিভি / হাবিবুল্লাহ মীর
