আম কুড়াতে গিয়ে প্রাণ গেল ২ বোনের

আম কুড়াতে গিয়ে মেহগনি গাছের চাপায় দুই বোনের মৃত্যু হয়েছে।

তারা সম্পর্কে একে অপরের চাচাতো বোন।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলা পৌর শহরের ৪নং ওয়ার্ডের পাড়াটংগী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত জেরিন (১০) মোসলেম উদ্দিনের মেয়ে ও আফরিন (৬) আমিরুল ইসলামের মেয়ে।

জেরিন পৌরসভার এনএন পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর এবং আফরিন একই প্রতিষ্ঠানের শিশু শ্রেণীর ছাত্রী।

পুলিশ ও স্বজনরা জানায়,

রোববার বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ ঝড় হলে দুই বোন মিলে পাশের আম বাগানে আম কুড়াতে যায়।

এ সময় একটি মেহগনির গাছ তাদের ওপর পড়ে ঘটনাস্থলেই জেরিনের মৃত্যু হয়।

স্থানীয়রা আফরিনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে যায়।

পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৭টার দিকে আফরিনের মৃত্যু হয়।

মুক্তাগাছা থানার ওসি আব্দুল মজিদ বলেন, লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি