নরসিংদীতে এবার ৫০ (পঞ্চাশ) কেজি গাঁজা ও গাঁজা বহনকারী একটি প্রাইভেটকার সহ দুই মাদক কারবারিকে আটক করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
আটকৃতরা হলেন, রাজধানী ঢাকার যাত্রাবাড়ি এলাকার আমির হামজার বাড়ির ভাড়াটিয়া মৃত মহি উদ্দিনের ছেলে মোঃ জাবেদ (৩৪) ও মিরপুরের পল্লবী এলাকার মৃত শাহজাহান মোল্লার ছেলে মোহাম্মদ আলী (৩২)।
বুধবার (১০ মে) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সন্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী এ তথ্যটি নিশ্চিত করেন।
এসময় তিনি বলেন, নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ আবুল বাসার এর নেতৃত্বে উপপরিদর্শক পরিদর্শক মোঃ আশরাফুল আলম ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল বুধবার
(১০ মে) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর উপজেলার কারারচর
(বড়ইতলা) বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে কালো রঙের একটি প্রাইভেটকারের ভিতরে অভিনব কৌশলে লুকানো অবস্হায় ৫০
( পঞ্চাশ) কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হন।
তিনি আরও জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় তারা সীমান্তবর্তী বিভিন্ন জেলা থেকে গাঁজা ক্রয় করে প্রাইভেটকার যোগে বহন করে দীর্ঘদিন ধরে ঢাকায় বিক্রি করে আসছেন
এবং আটকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন :
