আলীরটেকের ক্রোকেরচর বাজারে রওশন মেম্বারের নেতৃত্বে শোক দিবস পালন

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ক্রোকেরচর বাজারে আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ জাকির হোসেনের আয়োজনে স্থানীয় ৪নং ওয়ার্ড মেম্বার রওশন আলী ও আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়।

বুধবার (১৬ আগষ্ট) দুপুরে ক্রোকেরচর বাজারে আওয়ামী লীগ নেতা ইউপি মেম্বার রওশন আলীর সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক ও ময়ালী প্রধান আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীরটেক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহীন রাজু ,

যুবলীগ নেতা ওমর ফারুক,মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, আলী আকবর মাষ্টার,শুক্কুর আলী মেম্বার,

মোঃ সানাউল্লাহ,কুঁড়েরপাড় আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন,ইউপি মেম্বার সোহেল মিয়া প্রমুখ। এরপর রান্না করা খাবার বিতরণ করা হয়।

উল্লেখ্য, আলহাজ্ব মুহাম্মদ জাকির হোসেন চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে ও সার্বিক ব্যবস্থাপনায় ১৫ টি স্পটে ব্যপক আকারে জাতীয় শোক দিবস পালিত হয়।

এ আর পারভেজ, নারায়ণগঞ্জ

আরও পড়ুন :

এনএএন টিভি