মান্দায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন

নওগাঁর মান্দায় উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেমান্দায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচির আয়োজনর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

এ সময় প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা,শোকর‍্যালী, কুইজ ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মান্দায় দিনটি পালন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ।

সকালে উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, কুইজ ও

চিত্রাঙ্কণ প্রতিযোগিতারসহ বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজউদ্দিন প্রামানিক, এমপি।

এই কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন

উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী,

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুল মান্নান ও

আফছার আলী ম-ল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম সহ অন্যান্যরা।

এদিকে, দুপুরে প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজউদ্দিন প্রামানিক।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবু,

জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বাকী,

সংস্কৃতিক সম্পাদক রুহানি সুলতান গামা, আওয়ামী লীগের সদস্য নাসরিন সাবিহা আক্তার বানু,

উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মান্নান, আব্দুল লতিফ শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দের বক্তব্য প্রদান করেন।

ওয়াসিম রাজু, নওগাঁ

এনএএন টিভি

Share this news as a Photo Card