ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত চলছে

গাজীপুরের টঙ্গীর তুরাগপারে মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত চলছে।

রোববার দুপুর ১২টার দিকে আখেরি মোনাজাত শুর হয়েছে বলে জানিয়েছেন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম।

তিনি জানান, রোববার সকালে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মুরুব্বি ও আয়োজক কমিটির ফয়সালা মোতাবেক দুপুর ১২টায় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শুরু হয়।

আখেরি মোনাজাত পরিচালনা করছেন ইজতেমায় আদি তাবলীগের শীর্ষ মুরব্বি দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন স্বাদ কান্ধলভী। এর আগে তিনিই হেদায়েতী বয়ান করেন।

এদিকে আখেরি মোনাজাতে অংশ নিতে রোববার সকালে দেশের বিভিন্ন প্রান্তের মুসল্লিরা ইজতেমা ময়দানের উদ্দেশে আসেন। ইজতেমা এলাকায় পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকলেও হলেও যাত্রী ও কাঁচামালবাহী যান চলাচল স্বাভাবিক রয়েছে।

রোববার বাদ ফজর ভারতের দিল্লির মোরসালিন নিজামুদ্দিনের বয়ানের মধ্য দিয়ে ইজতেমার তৃতীয় দিন শুরু হয়েছে।

Share this news as a Photo Card