পাহাড়ী এলাকার আলোকিত শিক্ষা প্রতিষ্টান ঈদগড় আমীর মুহাম্মদ বদিউদ্দিন উচ্চ বিদ্যালয়ে বোর্ড কর্তৃক ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রাম।
গতকাল বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড.বিপ্লব গাঙ্গুলি’র সাক্ষরিত ঈদগড় আমীর মুহাম্মদ বদিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এমন তথ্য জানানো হয়।
এতে ঈদগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ শাজাহানকে বোর্ড কর্তৃক এডহক কমিটির সভাপতি মনোনীত করা হয়।
তাছাড়া পদাধিকারবলে প্রধান শিক্ষক মতিলাল সিকদার সচস্য সচিব,নুরুল আজিমকে অভিভাবক প্রতিনিধি ও দিদারুল ইসলামকে শিক্ষক প্রতিনিধি করা হয়। মোহাম্মদ শাজাহান করলিয়ামুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতির দায়িত্বে ছিলেন।
এদিকে বোর্ড কর্তৃক এই পদক্ষেপে এলাকাবাসী অত্যন্ত খুশি। নতুন কমিটি বিদ্যালয়ে উন্নয়নসহ ছাত্র-ছাত্রীদের শিক্ষার মানবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা এলাকাবাসী।
বিদ্যালয়ের নতুন সভাপতি মোহাম্মদ শাজাহান জানান, দায়িত্ব গ্রহণের পর বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবে। এডহক কমিটির সহায়তায় বিদ্যালয়ের পরিবেশ উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
এনএএন টিভি / এম আবু হেনা সাগর
