কক্সবাজারের ঈদগাঁও উপজেলার এক গৃহবধূ একসঙ্গে জন্ম দিলেন ৬ সন্তান। ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, প্রসূতি নারী সদর ইউনিয়নের জাগির পাড়ার নুর মোহাম্মদের স্ত্রী মরিয়ম বেগম (৩০)।
গতকাল চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে এই রোগীর ডেলিভারি করালেন প্রসূতি বিশেষজ্ঞ নাজনিন সুলতানা লুলু।
শেষ খবর পাওয়া পর্যন্ত মা ও ৬ নবজাতক সুস্থ আছেন। জন্ম নেওয়া ৬ নবজাতকের মধ্যে পাঁচ কন্যাও এক ছেলে বলে জানা গেছে। স্থানীয়দের মাঝে এমন ব্যাতিক্রমী ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এনএএন টিভি / এম আবু হেনা সাগর
