ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে

ঈদের ছুটিতে আজও ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। যারা নানা কাজে ঈদের আগে বাড়ি যেতে পারেননি, কিংবা ছুটি পাননি, তারা প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ছুটছেন।

তবে বাস টার্মিনালে ভিড় বেশি থাকায় কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। বাসের পাশাপাশি ট্রেনেও ঢাকা ছাড়ছেন অনেকেই। যদিও এবারের ঈদ ঘিরে ৭ দিন ছুটি হওয়ায় যাত্রাপথে তেমন ভোগান্তি পোহাতে হয়নি ঘরমুখো মানুষকে।

এদিকে, বাড়ির পথ ধরতে স্টপেজ ছাড়াও বিভিন্ন সড়কের মোড় থেকে বাসে উঠছেন যাত্রীরা।

Share this news as a Photo Card