ঈদে টানা ১০ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দিনাজপুর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দরে অভ্যন্তরীণ কার্যক্রম টানা ১০ দিন বন্ধ থাকবে। বৃহস্পতিবার থেকে এই বন্ধ শুরু হবে। তবে দিনাজপুর হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বুধবার দিনাজপুর হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ভারতের সঙ্গে আজ ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম। আগামী ১৫ জুন থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ভাবে চালু করা হবে।

হিলি ইমিগ্রেশন ওসি পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, কোরবানির ঈদ উপলক্ষ্যে এ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

এনএএন টিভি

Share this news as a Photo Card