কুড়িগ্রামে ক্রমেই বাড়ছে শীতের তান্ডব

উত্তরের হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় কুড়িগ্রামে ক্রমেই বাড়ছে শীতের তান্ডব। অতিরিক্ত ঠান্ডায়  কাবু উত্তরের এ জনপদ। গত তিনদিন ধরে জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ।

স্থানীয় আবহাওয়া অফিস জানায়, বুধবার সকাল ৯টায় জেলার তাপমাত্রা ৮দশমিক ৪ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা রোধে হেড লাইট জ্বালিয়ে সড়কগুলোতে চলছে যানবাহন । ঠান্ডার মাত্রা বেড়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষজন। রেহাই পাচ্ছে না পশু-পাখিরাও। গরম কাপড়ের অভাবে তীব্র শীত কষ্টে ভুগছেন নিম্ন আয়ের মানুষ।আসন্ন বোরো মৌসুমকে ঘিরে কৃষকের মাথায় চিন্তার ভাঁজ। কারন ঘন কুয়াশার কারনে কোথাও কোথাও বোরো বীজতলায় হিম পড়ে হলদে বর্ণসহ কুকড়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

 

তবে জেলা কৃষি সম্প্রৃসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত বোরো বীজতলার কোন ক্ষতি হবেনা বলে জানান। তিনি জানান, কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। যে সকল কৃষক পরামর্শ অনুযায়ী কাজ করছেন না বীজতলা প্লাষ্টিক দিয়ে ঢেকে দিচ্ছেন না তাদের বীজের সমস্যা হতে পারে।

Share this news as a Photo Card