কৃষিতে রেকর্ড সরিষা ও ভুট্টার আবাদ শেরপুরের নকলায়

শেরপুরের নকলায় সরিষা ও ভুট্টা আবাদ হয়েছে । কৃষি
সম্প্রসারণ অধিদপ্তর নকলা,শেরপুর কৃষি কর্মকর্তা কৃষিবিদ
আব্দুল ওয়াদুদ জানান,এবার খরিপ মৌসুমে নকলাতে বিভিন্ন
ইউনিয়নে সরিষার আবাদ হয়েছে ৫হাজার হেক্টর জমিতে, যা
বাম্পার ফলন হয়েছে । প্রতিমন সরিষা ২৭শত টাকায় বিক্রি
করা হচ্ছে । কৃষকরা জানান, লক্ষ্য মাত্রা ছাড়িয়ে আরও ২০ভাগ
আবাদ বেশি হয়েছে । অপর দিকে ২২ হেক্টর জমিতে রযেছে
নানা জাতের ভুট্টা আবাদ, ভুট্টা উৎপাদন হলে ৩০ কোটি
টাকার ফসল বিক্রি করতে পারবেন কৃষকরা । ভুট্টার আবাদ ও
ভালো হয়েছে । এদিকে উচু জায়গা নকলা উপজেলার সকল
ইউনিয়নে এবারই প্রথম ভুট্টার আবাদের সম্প্রসারণ ঘটেছে
। কৃষকরা জানান, ১একর জমিতে ভুট্টা উৎপাদন হলে ১লাখ ২০
হাজার টাকার ফসল পাবেন তারা । সবচেয়ে লাভবান ফসল বলে
ভুট্টা আবাদ দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে ।

Share this news as a Photo Card