খাগড়াছড়িতে বিনা উদ্ভাবিত আউশ ধানের জাত পরিচিতি, চাষাবাদ কলাকৌশল ও পার্বত্য চট্টগ্রামে সম্ভাবনা শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) খাগড়াছড়ি উপ-কেন্দ্রে স্থানীয় কৃষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার, বিনা উপ-কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম শফিউল আলম ও উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা বক্তব্য রাখেন।
দেশের চরাঞ্চল ও পার্বত্যাঞ্চলের জন্য সরকার যে উদ্দেশে এ গবেষণা প্রতিষ্ঠানটি চালু করেছিল সেটি এখন বাস্তব রুপ পাচ্ছে। পার্বত্য চট্টগ্রামের মাটি ও জলবায়ুর সাথে বিনা উদ্ভাবিত ধানসহ নানা শস্য বীজ এখন আলোর মুখ দেখছে। এ অর্জন ধরে রাখতে কৃষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে বিনা উদ্ভাবিত ধানের বীজ বিতরণ করা হয়।
