গঙ্গাচড়ায় আওয়ামীলীগের ২ নেতা আটক

রংপুরের গঙ্গাচড়ায় গঙ্গাচড়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গতকাল বৃহস্পতিবার রাতে আওয়ামীলীগের ২ নেতাকে গ্রেফতার হয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন,গঙ্গাচড়া সদন ইউনিয়েনর গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য বুলবুল আহমেদ ও বেতগাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান মানিক।

থানা সূত্রে জানা গেছে,  রাত ৯ টার দিকে গঙ্গাচড়া বাজার মহিলা ডিগ্রী কলেজের সামন থেকে বুলবুল আহমেদকে ও রাত ১০ টায় বেতগাড়ী ইউনিয়নের বেতগাড়ী বাজার বাসস্ট্যান্ড থেকে আখতারুজ্জামান মানিককে আটক করা হয়। আখতারুজ্জামান মানিক গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের পেউলাদহ বানিয়াপাড়া গ্রামের মৃত জয়নালের ছেলে।

গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান বলেন “দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, রাষ্ট্রীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যে উস্কানিমূলক প্রচারণা চালানো, জনমনে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টির পাঁয়তারার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। তারা জনসম্মুখে ও অনলাইনে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।” তিনি আরও বলেন অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

এনএএন টিভি / সুমন ইসলাম

Share this news as a Photo Card