নরসিংদীর রায়পুরা উপজেলা গণঅধিকার পরিষদের দীর্ঘদিনের পরিক্ষিত, পরিশ্রমী নেতা কর্মীদের নিয়ে গঠিত আহ্বায়ক কমিটি বাতিল করে অযোগ্য দুই ব্যাক্তি দ্বারা পকেট কমিটি ঘোষনার প্রতিবাদে মানববন্ধন করেছে সাবেক ছাত্র, যুব, শ্রমিক ও গণ অধিকার পরিষদ রায়পুরা কমিটির সদস্যরা।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রায়পুরা প্রেস ক্লাবের সামনে ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দরা। এসময় জেলা গণঅধিকার পরিষদের সভাপতি এড.শিরিন আক্তার শেলী ও আওলাদ হোসেন জনির উপর ক্ষীপ্ত হয়ে স্লোগান দেন উপস্থিত নেতাকর্মীরা। মানববন্ধনে বক্তারা রায়পুরা উপজেলার বর্তমান কমিটি বাতিলের জন্য জেলা কমিটিকে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়ে বলেন, আমরা দিনরাত পরিশ্রম করে রায়পুরা উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে পৌছে গেছি, এমতাবস্থায় রাতের আধাঁরে জেলা কমিটি কাউকে না জানিয়ে কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষনা করেছে। এটা আমরা মানিনা। এ কমিটি অতি শিঘ্রই বাতিল করতে হবে। সেই সাথে রায়পুরা উপজেলা থেকে জেলা কমিটির সভাপতি ও সম্পাদককে অবাঞ্চিত ঘোষনা করেন। এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জেলা সভাপতি ও সম্পাদককে দ্রুত সড়ানোর জন্য দাবি জানান। অন্যথায় তারা পরবর্তিতে বড় আন্দোলন করবে বলে হুশিয়ারি দেন।
এসময় উপস্থিত ছিলেন, রায়পুরা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মনিরুজ্জামান মানিক, সদস্য সচিব সাদ আব্দুল্লাহ, ১নং যুগ্ম সদস্য সচিব জেলা গণঅধিকার পরিষদ এরশাদুল ইসলাম, ১নং যুগ্ম আহ্বায়ক সামসুল হুদা, হালিমা আক্তার, সাইফুল ইসলাম ডন, খলিল ভুইয়া, শিপন মিয়া, ছাত্রনেতা ফয়সাল, শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক বিল্লাল হোসেন সহ আরো অনেকে।
