ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রি করা মাহবুবুল আলম ওরফে কসাই মাহাবুকে (৩৪) গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহাবুবুল তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে নেন।
তবে তার দাবি, যেহেতু গরুর চেয়ে ঘোড়া বেশি মূল্যবান প্রাণী, তাই ঘোড়ার মাংস বিক্রি করে তিনি কোনো অন্যায় করেননি।
মাহাবুবুল কক্সবাজারের উখিয়া থানার মরিচ্যা এলাকার বাসিন্দা মিয়া জানের ছেলে।
বুধবার (১৯ এপ্রিল) বিকেলে রামু উপজেলার পাহাড়ি বড়ঢেপা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব।
ভোক্তাদের গরুর মাংস বলে ঘোড়ার মাংস খাইয়ে প্রতারণাকারী কসাই মাহাবুর বিরুদ্ধে হলদিয়া পালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য এম মনজুর আলম বাদী হয়ে উখিয়া থানায় একটি মামলা করেছেন।
র্যাব সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সমুদ্র সৈকতে পর্যটক মনোরঞ্জনে ব্যবহারের পর অসুস্থ, বৃদ্ধ ঘোড়াগুলোকে কখনো অল্প মূল্যে,
কখনো বিনামূল্যে বিভিন্ন কৌশলে সংগ্রহ করে সেগুলো জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রি করতেন কসাই মাহাবু।
এভাবে ২০-২৫টি ঘোড়া এরইমধ্যে জবাই করে মাংস ভোক্তাদের খাইয়েছেন তিনি।
১৮ এপ্রিল রাতে উখিয়ার মরিচ্যা বাজারের কসাই মাহাবুবুল আলম অসুস্থ ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রি করছেন বলে স্থানীয়রা অভিযোগ করে।
প্রশাসন অভিযান চালানোর আগেই পালিয়ে যান মাহবুব। পরে অভিযান চালিয়ে র্যাব তাকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন:
- প্রায় ৯ মাস পর পদ্মা সেতুতে উঠে মোটরসাইকেলআরোহীদের উল্লাস
- নিউ সুপারমার্কেটের আগুনে পুড়ে যাওয়া দোকান সংস্কার
- চট্টগ্রামে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়
- পদ্মা সেতু অভিমুখে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
- নিজ বাড়ি থেকেই উদ্ধার কে-পপ তারকার মরদেহ
- ঈদের ছুটি পর শিক্ষাপ্রতিষ্ঠানকে মানতে হবে ৬ নির্দেশনা
- বাড়ি থেকে ডেকে নিয়ে মাদক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
- ঈদ উপলক্ষে প্রথম দিন ছিল স্বস্তিদায়ক : জাতীয় কমিটি
- নতুন আত্মজীবনীতে ‘ব্যক্তিগত’ স্মৃতি তুলে ধরবেন মালালা
