গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে নির্ভূল জন্ম ও মৃত্যু নিবন্ধন করন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নির্ভূল জন্ম ও মৃত্যু নিবন্ধন করবো, শুদ্ধ তথ্যভান্ডার গড়বো, এই প্রতিপাদকে সামনে রেখে সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীতে বৃহস্পতিবার ৬ অক্টোবর সকালে উপজেলা টাউন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।

সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ফোরামে সভাপতি তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ার বেগম, পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম পাতা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও প্রমূখ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবগণ, পরিষদের উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।
বক্তারা, জন্ম ও মৃত্যু নিবন্ধনে জনগণের দুর্ভোগ রোধ করতে সকলকে নিজ নিজ অবস্থান হতে স্বচ্ছতা ও জবাবদিতার সহিত নিবন্ধন সম্পাদনা করার আহবান জানান।
