গোমস্তাপুরে মহান বিজয় দিবস, শহীদ বুদ্ধিজিবি দিবস উপলক্ষে প্রস্ততি সভা

মোঃ সিফাত রানা, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ মহান বিজয় দিবস, শহীদ বুদ্ধিজিবি দিবস উপলক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল দশ টায় উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন।

বক্তব্য রাখেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, অফিসার ইনচার্জ গোমস্তাপুর মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী, উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক ও গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল,

উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা কাওসার আলি, উপজেলা কৃষি অফিসার তানভির আহমেদ সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আঃ হামিদ প্রমুখ। আলোচনা শেষে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহন করা হয়।