গোমস্তাপুরে শীতবস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে রহনপুর মুক্ত মহাদল ও ক্রো- ম্যাগনন যুব উন্নয়ন সমিতির নামে দু’টি সংগঠন । গতকাল রবিবার বিকেলে রহনপুর মুক্তমহাদল স্কাউট গ্রুপ কার্যালয়ের সামনে এই শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়। রহনপুর মুক্ত মহদলের সভাপতি শারফুদ্দিন আহমদের সভাপতিত্ব বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, ক্রো- ম্যাগনন যুব উন্নয়ন সমিতির সভাপতি নাজমুল হক ও সম্পাদক তালাৎ মাহমুদ, রহনপুর মুক্ত মহাদল স্কাউট গ্রুপের সম্পাদক মফিজউদ্দিন নাদিমসহ অন্যরা। উল্লেখ্য উপজেলা বিভিন্ন এলাকার ৬০ জন দুস্থ, অসহায় ও শীতার্তদের মধ্যে শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়।

Share this news as a Photo Card