চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, মোঃ সিফাত রানা : গোমস্তাপুর উপজেলা স্কাউটসের ত্রৈ- বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস গোমস্তাপুর উপজেলা স্কাউটস এর ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা বুধবার সকাল ১০.৩০ মিনিটের সময় রহনপুর আহম্মাদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে হয়। গোমস্তাপুর উপজেলা স্কাউটস এর আয়োজনে সভাপতি, উপজেলা স্কাউটস ও উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেরদৌস বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সহ-সভাপতি, উপজেলা স্কাউটস, জনাব মোঃ আব্দুল মজিদ, উপজেলা শিক্ষা অফিসার ও কমিশনার, উপজেলা স্কাউটস গোমস্তাপুর, জনাব মোঃ মনিরুল ইসলাম, প্রধান (শিক্ষক ভারপ্রাপ্ত), রহনপুর আহম্মাদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়। স্বাগত বক্তব্য রাখেন .নুরুজ্জামান বাবু, সম্পাদক, উপজেলা স্কাউটস, গোমস্তাপুর।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সুপার সহ কাব ও স্কাউট লীডারদের উপস্থিতিতে কন্ঠ ভোটের মাধ্যমে অসাধারণ পরিবেশে উপজেলা নির্বাহী অফিসার জনাব আসমা খাতুন এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন সভাপতি সন্তোষপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলি কে সম্পাদক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসি বেগম কে কমিশনার করে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
