কক্সবাজারের চকরিয়ায় হাতির আক্রমনে নিহত অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চকরিয়ায় ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল এলাকা থেকে চকরিয়া থানার পুলিশ ও ডুলাহাজারা বনবিট কর্মকর্তা লাশটি উদ্ধার করে।
নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৫৫ হতে পারে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় লোকজন জানায়, সন্ধ্যার দিকে পাহাড়ের পাদদশে এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়া হয়।
খবর পেয়ে চকরিয়া থানার এসআই কামরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেছেন।
চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ হাতির পায়ের পিষ্ট হয়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,
লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প
রিচয় পাওয়া না গেলে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফনের ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।
আরও পড়ুন :
- স্বামীর বাড়িতে না নেওয়ায় গৃহবধূর আত্মহত্যা
- বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- পাকিস্তানকে ৩৬৮ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল অস্ট্রেলিয়া
- বন্দর রুপালীতে সন্ত্রাসীদের হাতে বাতেন নামে যুবক গুরুত্বর আহত
- ‘শেষ বার্তা দিচ্ছি, শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারপ্রধান থাকবেন’
- আবারও পেছাল মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন
- কর্মসূচির নামে সহিংসতা করলে কঠোর হস্তে দমন: ডিএমপি কমিশনার
- র্যাব-১১, সিপিসি-৩ এর অভিযানে ৮৪ বৎসরের সাজাপ্রাপ্ত ১ আসামী গ্রেফতার
- ‘যারা পেছন থেকে কলকাঠি নাড়ায়, তারা বেইমানদের ব্যবহার করে, কিন্তু রাখে না’

Comments are closed.