চট্টগ্রামে গ্যাসলাইনে অগ্নিকান্ড; নিয়ন্ত্রণে ২ ইউনিট

চট্টগ্রামের পাহাড়তলীতে গ্যাসলাইনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২ ইউনিট।

বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর পরিবেশ অধিদপ্তরের পাশে এ অগ্নিকাণ্ড ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের মোবিলাইজিং অফিসার মো. কফিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে তিনি জানান,

‘সকাল সাড়ে ৯টার দিকে নগরীর পরিবেশ অধিদপ্তরের পাশে ওই গ্যাসলাইনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি।’

আরও পড়ুন :

Share this news as a Photo Card