চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেসের বগি লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শনিবার সকালে ময়মনসিংহের কেওয়াটখালী এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দীপক চন্দ্র পাল।

তিনি বলেন, শনিবার সকাল সাড়ে ৮টায় ট্রেনটির বগি লাইনচ্যুত হয়েছে। উদ্ধার কাজ চলছে। তবে উদ্ধার কাজ কখন শেষ হবে, বলা যাচ্ছে না।

Share this news as a Photo Card