চরমধুয়া নতুন বাজারে যমুনা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন

নরসিংদীর রায়পুরায় চরমধুয়া ইউনিয়নের নতুন
বাজারে যমুনা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং
শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।এখান থেকে সকল
প্রকার ব্যাংকিং আদান প্রদান করা হবে। আজ
সকালে নরসিংদীর রায়পুরায় চরমধুয়া ইউনিয়নের
নতুন বাজারে যমুনা ব্যাংক নরসিংদী শাখার
প্রধান মুহাম্মদ মনিরুজ্জামান এর সভাপতিত্বে
ও গ্রীণ ইলেকট্রনিক্স এন্ড ক্রোকারিজ মালিক,
যমুনা ব্যাংক এজেন্ট সেলিম সিকদার এর
সঞ্চালনায় যমুনা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং
শাখার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে শুভ উদ্বোধন করেন চরমধুয়া ইউনিয়ন
চেয়ারম্যান ব্যাংকার আহসান সিকদার। বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যমুনা
ব্যাংক প্রধান শাখার ফাস্ট এসিস্টেন্ট ভাইস

প্রেসিডেন্ট মো: মোরাদ হোসাইন,
চরমধুয়া ইউনিয়ন পরিষদ এর সকল সদস্যগন সহ
স্থানীয় নেতৃবৃন্দরা।