ময়মনসিংহের গফরগাঁওয়ে ছেলের জীবন বাঁচাতে গিয়ে ব্রহ্মপুত্র নদীতে ডুবে নিখোঁজ মা রিমি আঞ্জুমের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজের প্রায় ১৭ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ঢুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঘটনাস্থল পৌর শহর সংলগ্ন আলতাফ হোসেন গোলন্দাজ সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের টিম লিডার সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়,
গতকাল শুক্রবার সন্ধ্যায় ব্রহ্মপুত্র নদীতে ডুবে নিখোঁজ গৃহবধু রিমি আঞ্জুমের মরদেহ উদ্ধারের জন্য ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ৬ সদস্যের একটি দল উদ্ধার অভিযান পরিচালনা করে।
শুক্রবার সন্ধ্যায় ও আজ শনিবার সকাল থেকে উদ্ধার অভিযানের পর বেলা এগারোটায়
রিমি আঞ্জুমের মরদেহ বরশিতে আটকা অবস্থায় আলতাফ হোসেন গোলন্দাজ সেতুর পিলারের নিচ থেকে উদ্ধার করা হয়।
উল্লেখ্য, শুক্রবার রাওনা ইউনিয়নের কৃষ্ণবাজার এলাকার আত্মীয় বাড়িতে বেড়াতে এসে নৌকা ভ্রমণ করতে রিমি আঞ্জুম, তাঁর মেয়ে রোজা (১০),
ছেলে সাদ (৩), শাশুরী ফাহিমা (৫০), ভাগনি তিথি (২০) ও আত্মীয় আলামিনকে (২০) নিয়ে ব্রহ্মপুত্র নদের আলতাফ হোসেন গোলন্দাজ সেতুর নিচ থেকে নৌকা নিয়ে কাঁশবন দেখতে যায়।
ফিরে আসার সময় রিমি আঞ্জুমের কোলে থাকা শিশু সাদকে নিয়ে ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যায়।
রিমি আঞ্জুম তার শিশু সন্তানকে পানির উপরে তুলে ধরলে শিশুটিকে নৌকায় থাকা লোকজন উদ্ধার করতে পারলেও রিমি আঞ্জুম পানিতে তলিয়ে যায়।
গফরগাঁও থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন :
- শ্রমিক লীগ নেতার নামে ধর্ষণের অভিযোগ নারীর, অতঃপর…
- গ্রেপ্তার করে আন্দোলন ঠেকাতে পারবেন না: ইশরাক
- বিদ্যুৎস্পৃষ্ট সেই শিশুকে হাসপাতালে নিয়েছিলেন তৃতীয় লিঙ্গের ২ জন
- নিখোঁজের দুইদিন পর সড়কের পাশ থেকে অজ্ঞান অবস্থায় আ.লীগ নেতা উদ্ধার
- সাভারে চাঁদাবাজ চক্রের তিন সদস্যকে হাতেনাতে গ্রেফতার
- দীর্ঘদিন অবসরের পর সুখবর দিলেন পরীমনি
- মেলায় ঘুরতে নেওয়ার কথা বলে “ধর্ষণের পর কিশোরীকে হত্যা”
- যেসব অঞ্চলে ঝড়বৃষ্টি পূর্বাভাস
- জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানের জন্মদিন আজ
- ১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজীবিদের সম্মিলিত অধিকার আদায়ে কমিটি গঠন
- নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
