জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে জাতীয় পার্টি বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা ও কেক কাটার আয়োজন করে। জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল বাতেন।
মুন্সীগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বাবুলের সভাপতিত্বে ও জেলা যুব সংহতির সভাপতি মো. মোনায়েম হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক এএফএম আরিফুজ্জামান দিদার, জাতীয় মহিলা পার্টির মুন্সীগঞ্জ জেলা শাখার সভানেত্রী কাকলী আক্তার কাকন, মিরকাদিম পৌর জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাহাত, টঙ্গীবাড়ী উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হাকিম খান, গজারিয়া উপজেলা জাতীয় পার্টি সভাপতি মো. হান্নান খান, সিরাজদিখান জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, লৌহজং জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মহসিন হালদার, গজারিয়া জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. শামীম ফরাজী প্রমুখ।
এর আগে জাতীয় পার্টির কার্যালয় থেকে আব্দুল বাতেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে কাছারি চত্বর ঘুরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কার্যালয়ে এসে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নেতাকর্মীরা।

Comments are closed.