সার্ভিস ইঞ্জিন লিমিটেড টানা নবম বারের মতো জাতীয় রপ্তানি ট্রফি জিতেছে
এবং এবার বিজনেস প্রসেস আউটসোর্সিং কোম্পানি কম্পিউটার সফটওয়্যার খাতে ২০২০-২১ অর্থ বছরে সর্বোচ্চ রপ্তানি আয়ের জন্য স্বর্ণ ক্যাটাগরিতে সম্মানিত করা হয়েছে।
আজ বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে বাণিজ্যমন্ত্রী এমপি টিপু মুন্সীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন
সার্ভিস ইঞ্জিন লিমিটেডের চেয়ারম্যান ও আবদুল মোনেম লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ,এস,এম মহিউদ্দিন মোনেম।
এ এস এম মহিউদ্দিন মোনেম একজন বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসাবে স্বীকৃত,
ডিজিটাল বাংলাদেশের ভিশন ২০২১ এর লক্ষ্য অর্জনে বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে অনস্বীকার্য অবদানের জন্য একাধিকবার প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত হয়েছেন।
তিনি শিল্প মন্ত্রণালয় কর্তৃক প্রথমবারের মতো ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার’ অর্জন করেন।
প্রখ্যাত শিল্পপতি মরহুম আলহ্বাজ আব্দুল মোনেমের কনিষ্ঠ পুত্র এ এস এম মহিউদ্দিন মোনেম।
তিনি বাংলাদেশে চেক প্রজাতন্ত্রের অনারারি কনস্যুল হিসেবে নিযুক্ত রয়েছেন।
সার্ভিস ইঞ্জিন লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী আব্দুল মোনেম গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান।
বর্তমানে, সার্ভিস ইঞ্জিন লিমিটেড আইসিটি সেক্টরে দেশের প্রথম এবং প্রধান বিজনেস প্রসেস আউটসোর্সিং কোম্পানি হিসেবে
দেশ ও দেশের বাহিরে উভয় ক্ষেত্রেই বিভিন্ন স্থানে তার পরিষেবা কেন্দ্রগুলি পরিচালনা করছে।
প্রতিষ্ঠানটি দক্ষতার সাথে ডিজিটাল অ্যাড অপারেশন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ক্রিয়েটিভ সার্ভিস, ডাটা সল্যুশন,
মিডিয়া প্ল্যানিং ও কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে কাজ করছে। এছাড়া, আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহের
পাশাপাশি দেশের বিভিন্ন সরকারি দপ্তরে অটোমেশন তৈরিতে প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকে তারা।
আরও পড়ুন :
- ১২ ও ১৩ নভেম্বর সর্বাত্মক অবরোধ
- খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিতে প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মানবাধিকার প্রধানের চিঠি
- নরসিংদী পৌর মেয়র লোকমান হোসেনের শাহাদাত বার্ষিকীতে অন্ধদের মাঝে বস্ত্র ও খাবার বিতরন
- রাফাহ সীমান্ত দিয়ে গাজা ছাড়ছেন বিদেশিরা
- ঢাকা ও আশপাশের এলাকার গার্মেন্টসের নিরাপত্তায় বিজিবি মোতায়েন
- মাতুয়াইলে ককটেল বিস্ফোরণ: ৩ পুলিশ আহত, আটক ৩২
- গাজায় নিহত বেড়ে ৭ হাজার ৭০৩
- চাঁপাইনবাবগঞ্জে ডাঃ কাজেম হত্যায় জড়িত খুনিদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
- বিএনপির কার্যালয়ে ঝুলছে তালা, বাইরে সশস্ত্র পুলিশের অবস্থান
- নরসিংদীরতে অগ্নিকান্ড এলাকা পরির্দশন করেন প্রশাসন,জনপ্রতিনিধি ও রাজনীতিক দলের নেতৃবৃন্দরা
- গুলিবিদ্ধ হয়ে মাওলানা তারিক জামিলের ছেলের মৃত্যু

Comments are closed.