ট্রাফিক আইন লঙ্ঘনে ৭৬ লাখ টাকার বেশি জরিমানা, ২১৬৬ মামলা

গত দুই দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৭৬ লাখ ২৮ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময়ে ২১৬৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার ও শুক্রবার এই দুই দিনে ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।

 

শনিবার (৯ই নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ডিএমপি। এতে বলা হয়, দুই দিনের অভিযানের সময়ে ১৮৪টি গাড়ি ডাম্পিং ও ৯৪ টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।