গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
শুক্রবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১২৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৯১ জন, বরিশাল বিভাগে ৫৩ জন ও ময়মনসিংহ বিভাগে ২৫ জন ভর্তি হয়েছেন।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই বছরে এখন পর্যন্ত ২৭৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৪৮ জন পুরুষ ও ১৩০ জন নারী। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৬৯ হাজার ৮৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

One Reply to “ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও পাঁচ শতাধিক রোগী”
Comments are closed.