দশমিনা উপজেলার রাস্তার বেহাল আবস্থা দাবি এলাকাবাসীর

পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার পূজাখোলার পূর্ব দিকে ঢনঢনিয়া বাজার এই বাজার থেকে বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী বাজারে যাবার রাস্তার বেহাল দশা। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো লোকজন যাতায়েত করেন।

স্কুল কলেজের ছাত্র ছাত্রী আসা-যাওয়া করেন এবং বিভিন্ন যান-বাহন ও চলাচল করে। যানবাহনের চালকরা বলেন-আমরা জীবনের ঝুঁকি নিয়ে এ-ই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাই। তারা আরো বলেন আনেক সময় অনেক দুর্ঘটনা ও ঘটে। ঢনঢনিয়ার গ্রামবাসিরা বলেনঃ এই রাস্তার জন্য আমরা খুব কস্টে আছি এই রাস্তা দিয়ে আমাদের ও গ্রমের স্কুল কলেজ পরুয়া ছেলে-মেয়েরা জীবন ঝুঁকি নিয়ে আসা-যাওয়া করে।

বিভিন্ন সমস্যা হয় তারা চান সংশ্লিষ্ট কর্মকর্তারা যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। ঐ ভাঙা রাস্তার পাশে রয়েছে ৩৪ নং ঢনঢনিয়া প্রাথমিক বিদ্যালয়। গ্রামের প্রায় শতাধিক ছেলে-মেয়ে এই রাস্তা দিয়ে স্কুলে যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষক শিক্ষিকারা বলেন এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েকশো ছেলে মেয়ে তাদের বাড়ি থেকে ইস্কুলে আসা-যাওয়া করে বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হন রাস্তাটি যেন দ্রুত মেরামত ও সংস্কার করা হয়

Share this news as a Photo Card