দ্বিতীয় দিনের মতো ময়মনসিংহ থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

দ্বিতীয় দিনের মতো ময়মনসিংহ থেকে ঢাকাগামী সকল ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।

তবে পরিবহণ সংশ্লিষ্টরা বলছেন নাশকতার আশংকায় বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

দ্বিতীয় দিনের শনিবার (২৮ অক্টোবর) ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাস টার্মিনাল ও পাটগুদাম ব্রিজমোড় এলাকায় গিয়ে দেখা যায় ঢাকাগামী সকল ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে।

ঢাকা থেকে দু-একটি যাত্রীবাহী বাস এলেও ময়মনসিংহ থেকে কোনো বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছে না।

হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা।

তবে পরিবহন নেতারা বলছেন, ভাঙচুরসহ নাশকতার আশংকায় তারা বাস চলাচল বন্ধ রেখেছেন।

আরও পড়ুন :

এনএএন টিভি