বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন করতে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বেলা পৌনে ১১টায় প্রধামন্ত্রী হেলিকপ্টারে করে পতেঙ্গায় নেভাল হেলিপ্যাডে পৌঁছান বলে তার উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার জানান।
পতেঙ্গায় কর্ণফুলী নদীর পশ্চিম তীরে একটি এবং টানেল পার হয়ে আনোয়ারায় নদীর দক্ষিণ তীরে আরেকটি ফলক উন্মোচন করবেন। এরপর দুপুরে জনসভার মঞ্চে যাবেন প্রধানমন্ত্রী।
টানেল উদ্বোধন ছাড়াও প্রধানমন্ত্রী চট্টগ্রামে আরও কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এছাড়া বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন উপলক্ষে একটি বিশেষ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী দিনের খাম এবং
প্রথম পানির নিচের সড়ক টানেলের উদ্বোধন উপলক্ষে একটি বিশেষ সিলমোহরও প্রকাশ করবেন তিনি।
প্রকল্প সূত্রে জানা যায়, দেশের বাণিজ্যিক রাজধানী ও বন্দর নগরী চট্টগ্রাম থেকে ৪০ কিলোমিটার
দূরে পতেঙ্গা ও আনোয়ারা উপজেলার মধ্যে কর্ণফুলী নদীর তলদেশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ টানেলটি ১০ হাজার ৩৭৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে।
আরও পড়ুন :
- জামায়াতের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠি চার্জ
- সমাবেশে যোগ দিতে বিমানে আসলেন সিলেট বিএনপির নেতাকর্মীরা
- পুলিশের ব্যারিকেড সরিয়ে শাপলা চত্বরে প্রবেশের চেষ্টা জামায়াতের
- তালায় দুইদিন ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
- পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে
- কর্মসূচির নামে সহিংসতা করলে কঠোর হস্তে দমন: ডিএমপি কমিশনার
- “যাবজ্জীবন সাজাপ্রাপ্ত” পলাতক আসামী মোঃ কাজল গ্রেফতার
- র্যাব-১১, সিপিসি-৩ এর অভিযানে ৮৪ বৎসরের সাজাপ্রাপ্ত ১ আসামী গ্রেফতার

Comments are closed.