নওগাঁয় ঘন কুয়াশার পাশাপাশি শীতের তীব্রতা বেড়েছে

সকাল থেকে নওগাঁয় ঘন কুয়াশার পাশাপাশি শীতের তীব্রতা বেড়েছে। শুক্রবার (৩০ডিসেম্বর) সকাল ৬টা ও ৯টায় জেলার সর্বোনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘন কুয়াশা আর ঠান্ডা শীর শীর বাতাসে জেলায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ।

নওগাঁ বদলগাছি আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, শুক্রবার সকাল থেকে জেলায় মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহসহ ঠান্ডা বাতাস বইছে। শীত মৌসুমের শেষের দিকে মৃদু শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, ঠান্ডা জনিত বিভিন্ন রোগে জেলার সদর হাসপাতালে বিভিন্ন বয়সী রোগীরা ভীড় করছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

Share this news as a Photo Card