নকলায় এক কিশোর নিহত

শেরপুরের নকলায় বায়েজিদ রানা (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শনিবার রাতে তার নিজ থাকার ঘরে ফাঁসিতে জুলে আত্মহত্যা করে বায়োজিদ । তার বাড়ি চন্দ্রকোনার চরমধুয়া গ্রামে পিতা সোহেল রানা। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার রাতে ১১ টার দিকে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়ের চরমধুয়া গ্রামের নিজের শয়ন কক্ষের বাঁশের ধন্যার সাথে গলায় ফাঁস দেয় বায়েজিদ রানা। নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে । কী কারনে বায়োজিদ আত্মহত্যা করেছে তা এখনো জানাযায়নি ।

Share this news as a Photo Card