নরসিংদীতে অসকস’র উদ্যোগে সশস্ত্রবাহিনী দিবস পালিত

বশির আহম্মেদ মোল্লা, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি (অসকস) এর উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস-২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নরসিংদী শহরের শালিধা এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এ দিবসটি পালন করা হয়৷ এতে নরসিংদী জেলা অসকস কমিটির আওতায় রায়পুরা, বেলাব, পলাশ, মনোহরদী, নরসিংদী সদর, শিবপুর উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীরা অংশ নেয়।

এর আগে সকালে অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযুদ্ধা সৈনিক মনোয়ার এর রুহের আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয় ও তার কবর জিয়ারত করা হয়। পরে অসকস এর রায়পুরা উপজেলা শাখার সভাপতি ল্যাঃ কর্পোঃ শাহ আলম বাবু’র সঞ্চালনায় ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট মাছুমুর রহমান খন্দকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসকস এর রায়পুরা শাখার উপদেষ্টা অনারী ক্যাপ্টন মোঃ হানিফ মিয়া (অবঃ)।

এসময় আরোও উপস্থিত ছিলেন, অসকস নরসিংদী জেলা শাখার সহ-সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মাহবুব আলম লিটন, অসকস এর সদর উপজেলার সভাপতি অবসরপ্রাপ্ত কর্পোঃ মোঃ জাকারিয়া, অসকস শিবপুর উপজেলার সভাপতি অবসরপ্রাপ্ত কর্পোঃ রেজাউল করিম, অসকস বেলাব উপজেলা সভাপতি ল্যাঃ কর্পোঃ মিজানুর রহমান মজনু, অসকস পলাশ উপজেলার সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ জামশেদ, অসকস বেলাব উপজেলার সাংগঠনিক সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট সাজেদুল ইসলাম, নরসিংদী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত কর্পোঃ জামাল উদ্দিন, রায়পুরা উপজেলার সহ দপ্তর সম্পাদক অবসরপ্রাপ্ত ল্যাঃ কর্পোঃ আমির হোসেন মঞ্জু সহ আরোও অনেকে।