ব্যাপক প্রস্তুতি নিয়ে বর্ণীল সাজে মনোরম পরিবেশে সারা বিশ্বের জনপ্রিয় ক্রিকেট খেলায় অসংখ্য ক্রীকেট প্রেমী ভক্ত দশর্কদের উর্পস্থিতিতে প্রতি বছরের ন্যায় নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা মরহুম হাজী আব্দুল গফর চেয়ারম্যানের স্মরনে আদিয়াবাদ ক্রীকেট লীগ ২০২২-২৩ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে নরসিংদী রায়পুরার আদিয়াবাদ স্কুল এন্ড কলেজ মাঠে আদিয়াবাদ ইউপি চেয়ারম্যান হাজী মো: সেলিম এর সভাপতিত্বে ও আদিয়াবাদ ইউনিয়ন ছাত্রলীগ সাধারন সম্পাদক অধির এর পরিচালনায় উক্ত খেলায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মরহুম হাজী আব্দুল গফুর চেয়ারম্যান কল্যাণ ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ইতালী প্রবাসী সাদেকুর রহমান শামীম ।
ক্রিকেট খেলা শুভ উদ্ধোধন করেন সমাজ সেবক প্রকৌশলী মো: ফরহাদ হোসেন। বিষেশ অতিথি আদিয়াবাদ স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মো: নুর শাখায়াত হোসেন মিয়া।


এ সময় আরো উপস্থিত ছিলেন আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ি
ইনর্চাজ এস আই নাসির উদ্দিন, সাবেক শিক্ষক বেলায়েত হোসেন বিলু, আদিয়াবাদ ইউনিয়ন যুবলীগ সভাপতি আবু রায়হান সরকার,সমাজ সেবক সাইমন পারভিন,সমাজ সেবক সুমাইয়া পারভিন সাইমা,আদিয়াবাদ ইউনিয়ন পরিষদ সদস্য আনোয়ার প্রধান, ব্যবসায়ী রিমন খন্দকার প্রমুখ।

Comments are closed.