জেলা তথ্য অফিস নরসিংদীর আয়োজনে নবধারা প্রি স্কুলে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান বলেন, সন্তানকে মানুষ করার ব্যাপারে মায়ের ভূমিকা সবচে বেশি। একজন মা’ই পারে তার সন্তানকে মানবিক মানুষ হিসেবে ,সুনাগরিক হিসেবে গড়ে তুলতে। তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে গুজব ছড়াছড়ি। AI ‘ র মাধ্যমে ছবিকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়। এতে বিভ্রান্ত হবেন না। ঘটনার সততা যাচাই করবেন।
আপনাদের সন্তানকে বাল্যবিবাহ দিবেন না। বাল্যবিবাহের ফলে মা ও শিশুর মৃত্যু হয়। আপনার সন্তান কখন বাসায় ফেরে, কার সাথে মিশে, কোথায় যায় খোঁজখবর রাখবেন। সে হঠাৎ অস্বাভাবিক আচার আচরণ করে কিনা মাদকাসক্ত কারো সাথে মিশে কিনা খেয়াল রাখবেন।
১১ আগস্ট ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় তারুণ্য নির্ভর উন্নত,সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতা মূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে – ‘নারী সমাবেশে’ সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোঃ ওবাইদুল কবির মোল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক।
বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, নরসিংদী জেলা সম্পাদক মনজিল এ মিল্লাত, নারী সংগঠন অপরাজিতা ‘র সভাপতি কামরুন নেছা, সুইড বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের প্রিন্সিপাল মোঃ জসীমউদ্দিন। অনুষ্ঠান উপস্থাপনা করেন নবধারা প্রি স্কুলের কো অর্ডিনেটর মাহমুদুল হাসান।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মহোদয় নবধারার ‘আলোঘর’ লাইব্রেরি ভিজিট করেন। এসময় তিনি নবধারা প্রি-স্কুলের শিশুতোষ বৈচিত্র্যময় কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
বশির আহম্মদ মোল্লা / এনএএন টিভি
