নরসিংদীতে মনোহরদী জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

নরসিংদীতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিও)’র আওতায়
নরসিংদী জেলা তথ্য অফিস কর্তৃক মহিলা সমাবেশ অনুষ্ঠিত
হয়েছে। বৃহস্পতিবার নরসিংদীর মনোহরদী উপজেলার
চন্দনবাড়ী ইউনিয়নে অর্জুনচর মধ্যপাড়ায় এক সমাবেশে
সভাপতিত্ব করেন নরসিংদী জেলা তথ্য অফিসার মোঃ ওবাইদুল
কবির মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন সহকারী তথ্য অফিসার
মোঃ সাইফুল আলম। বক্তব্য রাখেন মনোহরদী উপজেলা মহিলা
বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তার। অনুষ্ঠানে ব্যাপক মহিলাদের
সমাগম ঘটে।
মহিলাদের উদ্দেশ্যে রেহানা আক্তার বলেন, আপনারা বাল্য বিবাহ
প্রতিরোধে ও যৌতকের বিরুদ্ধে সচেতন থাকবেন। বাল্য
বিবাহ হলে সমাজে বিভিন্ন অস্থিরতা বাড়ে। মা ও শিশু
স্বাস্থ্যের অবনতি হয়।