শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস এর নরসিংদী জেলা পর্যায়ের আসর সমাপ্ত
হয়েছে। গতকাল সকালে নরসিংদী মুছলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে সমাপনী দিনে তরুণ ও তরুণী ফুটবলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। তরুণী ফুটবলে রায়পুরা উপজেলা চ্যাম্পিয়ন ও সদর উপজেলা রানার আপ হয়। তরুণ ফুটবলে পলাশ উপজেলা চ্যাম্পিয়ন ও সদর উপজেলা রানার আপ হয়। নরসিংদীর জেলা প্রশাসক আবু নাইম মোহাম্মদ মারুফ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।

এডিসি (সার্বিক) ও জেলা ক্রীড়া সংসার সহ সভাপতি মোস্তফা মনোয়ার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাহীনুল ইসলাম ভুইয়ার সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে নরসিংদীর পৌর মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু, ঘোড়াশালের পৌর মেয়র আলমুজাহিদ হোসেন তুষার বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমু, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য জুলহাস মিয়া,বিশিষ্ট ঠিকাদার জহিরুল হক,জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান তাহমিনা আক্তার লাইলী, জেলা মহিলা লীগের যুগ্ম সম্পাদক বিলকিছ বেগম প্রমূখ। গত ২ জানুয়ারী নরসিংদী মুছলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে শেখ কামাল বাংলাদেশ যুব গেমস এর ২য় আসর শুরু হয়। ৭ দিনে দলগত ইভেন্ট ফুটবল ও ভলিবল (তরুন, তরুনী), একক ইভেন্ট এ্যাথলেটিকস, কারাতে , তায়কোয়ানন্দো ও
দাবা (তরুন ও তরুনী) খেলা অনুষ্ঠিত হয়।
