নরসিংদী জেলার রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলবাসীর দীর্ঘদিনের দাবী চরে থানা বাস্তবায়ন করা। বাংলাদশে বিদ্যৎ ও জ্বালানী খনিজ এর চয়োরম্যান সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন গত ১৫ এপ্রিল র্দুগম চরাঞ্চলের পাড়াতলী ইউনিয়ন ও বাশঁগাড়ী ইউনিয়নের মধ্যস্থল আড়াকান্দা নামক স্থানে চরে থানা স্থাপনের জন্য স্থান পরির্দশন করতে আসাই চরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন জানান।
নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুগ যুগ ধরে হয়ে আসা রক্তক্ষয়ী ও মরন নেশা টেঁটা যুদ্ধ বন্ধের দাবীতে এবার প্রতিজ্ঞা বদ্ধ হয়েছে চরাঞ্চলের সর্বস্তরের জনগন। চর এলাকায় মেঘনা সেতু নির্মাণ, ৬ ইউনিয়নের শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রশাসনিক থানা ঘোষনা ও বৈষম্যমুক্ত রায়পুরা গড়াসহ বিভিন্ন দাবিতে বিশাল জনসভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশর নেতৃবৃন্দরা। শনিবার (২৬ এপ্রিল) বিকেলে নরসিংদীর রায়পুরা আলীনগর বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা উপজেলার দক্ষিন শাখার আয়োজনে সমাবেশে দাবি উপস্থাপন করেন বৈষম্যমুক্ত রায়পুরা উন্নয়ন আন্দোলন সভাপতি ও জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব এর নির্বাহী পরিচালক মাওলানা মুহাম্মদ বদরুজ্জামান। ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা দক্ষিন শাখার সভাপতি মাওলানা লিয়াকত আলী সায়দাবাদীর সভাপতিত্বে বক্তারা বলেন,
রায়পুরার চরাঞ্চলে প্রায়ই টেঁটা যুদ্ধ লেগে থাকে। টেঁটা যুদ্ধ শেষ হওয়ার পরে পুলিশ ঘটনাস্থলে আসে। নদী পথ পেরিয়ে চরে আসতে অনেক সময় লেগে যায়। এজন্য আমাদের চরাঞ্চলে একটি প্রশাসনিক থানা বাস্তবায়ন করা খুব জরুরি। এতে করে এই উত্তপ্ত চরাঞ্চলের পরিস্থিতি শান্ত রাখা যাবে। সেই সাথে বক্তারা চাঁনপুর, চরমধুয়া ও মির্জাচর সংযোগ সেতু নির্মান ও নদী ভাঙ্গন রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করার দাবী তুলে ধরেন। বাংলাদশে বিদ্যৎ ও জ্বালানী খনিজ এর চয়োরম্যান সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন গত ১৫ এপ্রিল র্দুগম চরাঞ্চলের পাড়াতলী ইউনিয়ন ও বাশঁগাড়ী ইউনিয়নের মধ্যস্থল আড়াকান্দা নামক স্থানে চরে থানা স্থাপনের জন্য স্থান পরির্দশন করতে আসাই চরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক বরকত উল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন জামায়েত ইসলাম রায়পুরা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরার সাবেক সভাপতি আলহাজ্ব সামসুল ইসলাম, মেঘনার চর থানা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক এডভোকেট জসিম উদ্দিন, মেঘনার চর থানা বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন জাহাঙ্গীর, মেঘনার চর থানা বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক ও নরসিংদী জেলা সাংবাদিক সমিতির সেক্রেটারী বশির আহমদ মোল্লা, মেঘনার চর থানা বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক ও মধ্যনগর শাহাব উদ্দিন উচ্চ বিদ্যালয় সভাপতি জিয়াউর রহমান , মেঘনার চর থানা বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান, মেঘনার চর থানা বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক ও সায়দাবাদ হাই স্কুলের সদস্য জিয়াউর রহমান জিয়া,ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরার যুগ্ম সম্পাদক হাফেজ মাওলানা সাজেদুল্লাহ সায়েম, ইসলামী ছাত্র আন্দোলন নরসিংদী জেলা সভাপতি নূরে আলম সিদ্দিকী,পাড়াতলী ইউনিয়ন ইসলামী আন্দোলনের নেতা শাহ আলম মিয়া , শ্রীনগর ইউনিয়ন বিএনপি নেতা শওকত আলী মেম্বার, মাওলানা হাবিবুর রহমান হাবিব সহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বক্তব্য বলেন, চর এলাকার শান্তি চাই, মেঘনার চর থানা চাই এই স্লোগানকে সামনে রেখে পাড়াতলী, শ্রীনগর, বাঁশগাড়ী, চরমধুয়া, মির্জারচর, চাঁনপুর ইউনিয়নের লোক জনের র্দীঘদিনের দাবী থানা বাস্তবায়ন করিতে।নরসিংদী জেলার রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলে দেশ স্বাধীন হওয়ার পর থেকে চরএলাকাবাসী মেঘনার চর থানা বাস্তবায়নের জন্য দাবী জানিয়ে আসলেওে বিগতে দিনে কোন এমপি মন্ত্রী চরবাসীর কথা রাখেনি। নেতারা নিবর্াচনের সময় ভোট নিয়ে পরে চরবাসীর কথা মনে রাখেনি। অবহেলিত চরবাসীর মনে কথা চিন্তা করে বাংলাদশে বিদ্যৎ ও জ্বালানী খনিজ এর চয়োরম্যান সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন গত ১৫ এপ্রিল র্দুগম চরাঞ্চলের পাড়াতলী ইউনিয়ন ও বাশঁগাড়ী ইউনিয়নের মধ্যস্থল আড়াকান্দা নামক স্থানে চরে থানা স্থাপনের জন্য স্থান পরির্দশন করতে আসাই চরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। চরে থানা বাস্তবায়ন করতে নাম ও স্থান নিয়ে কোন দ্বিধাদন্ধ নাই আমরা চরবাসী ঐক্যবন্ধ আছি, আর আমাদের অধিকার নিয়ে আর কাউকে ছিছনিমিনি খেলতে দিব না,আমরা আমাদের চরবাসীর অধিকার বাস্তবায়ন করতে সকলের সহয়োগিতা কামনা করছি চরে থানা থাকার কারনে বিগত দিনে বাড়ীঘর ভাংচুর লোটপাট সহ অনেক অগ্নিসংযোগ এর ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের অস্ত্রের যনজনানীতে চর এলাকাবাসী অতিষ্ট সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করতে চরে থানা স্থাপন করা অতি জরুরি দরকার। আমাদের চরে মেঘনার চর থানা বাস্তবায়ন করতে সকলে ঐক্যবন্ধ আছি,
বশির আহম্মদ মোল্লা / এনএএন টিভি
