নরসিংদীর শিবপুরে অ’স্ত্র ও গু’লি সহ শীর্ষ স’ন্ত্রা’সী সৈকত গ্রেফতার

নরসিংদী জেলা পুলিশের অভিযানে শিবপুর উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের মূল হোতা মোঃ সৈকত ওরফে শওকত আলী (২৬) গ্রেফতার হয়েছে। সোমবার (১৬ জুন) শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রে*ফ*তা*র করে।

গ্রে*ফ*তা*রকৃত আ*সা*মি শওকত আলী, পিতা মৃত সিদ্দিকুর রহমান ওরফে আবু ছিদ্দিক, সাং—বানিয়াদী (ভাসমান), থানা—শিবপুর, জেলা—নরসিংদী। তার কাছ থেকে একটি রি*ভ*ল*বার ও একটি তা*জা গু*লি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শওকতের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় ৬টি মা*ম*লা রয়েছে। এর মধ্যে একটি হ*ত্যা মা*ম*লা, তিনটি হত্যা চেষ্টা এবং তিনটি মাদক সংক্রান্ত মা*ম*লা রয়েছে। এসব মা*ম*লা*য় তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ২টি স্থগিতকৃত ও*য়া*রেন্টও রয়েছে।

শিবপুরের সাধারণ মানুষের মাঝে আ*ত*ঙ্ক সৃষ্টিকারী এই স*ন্ত্রা*সী*কে গ্রে*ফ*তা*রের মাধ্যমে এলাকায় নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেছে পুলিশ প্রশাসন।

এনএএন টিভি / বশির আহমেদ মোল্লা