নরসিংদী জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় সোহরাব হোসাইনকে শুভেচ্ছা ও অভিনন্দন

নরসিংদী জেলা রায়পুরার কৃতি সন্তান জামালপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন ৪র্থ বারের মতো জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে নরসিংদীর বিভিন্ন শ্রেনীর পেশার মানুষের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন । বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১১ টায় মার্চ/২০২৪ পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় নরসিংদী জেলা রায়পুরা উপজেলা অলিপুরার কৃতি সন্তান ৪র্থ বারের মতো জামালপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন জামালপুর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইনকে সম্মাননা ক্রেস্ট ,সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার প্রদান করেন জেলা পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম। নরসিংদী জেলা রায়পুরার কৃতি সন্তান জামালপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন ৪র্থ বারের মতো জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় নরসিংদীর বিভিন্ন শ্রেনীর পেশার মানুষের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তারা হলেন রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজ অধ্যক্ষ ড. শফিউল আজম কাঞ্চন,নরসিংদী জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদ সেক্রেটারী ডা: মো: নুরুজ্জামান,নরসিংদী জেলা সম্পাদক পরিষদ এর সভাপতি মো: জয়নুল আবেদীন, নরসিংদী রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী হাজী আব্দুস সাত্তার, নরসিংদী জেলা সাংবাদিক সমিতির সভাপতি মো: সোহেল এস হোসেন ও সেক্রেটারী বশির আহম্মদ মোল্লা।