নরসিংদী মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠান

নরসিংদী মডেল কলেজের ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠান গতকাল বুধবার নরসিংদী শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। নরসিংদী মডেল কলেজ আয়োজিত এ বিদায় ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের রেক্টর প্রফেসর মোহাম্মদ আলী। স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী মডেল কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান মোল্লা। পরিচালকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ওমর ফারুক, নুরুল আমীন সানি, কোষাধ্যক্ষ মোস্তফা ্অল আমীন। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই, খাদেম রসুল, আবুল কাসেম, মনিরুজ্জামান কিবরিয়া ভূইয়া, মেহেদী আলম। বিদায়ী মানপত্র পাঠ করেন সারিয়া আফরিন, ইংরেজিতে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী তাসনোভা ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের উপাধ্যক্ষ রাজিউল্লাহ রাজিব।
দোয়া পরিচালনা করেন টাওয়াদী ভূইয়াবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আজিজুল হক।

অনুষ্ঠানে ছাত্র ছাত্রী, অতিথি মিলিয়ে পুরো হলরুম কানায় কানায় ভর্তি ছিল।
বক্তব্য শেষে বিদায়ী ছাত্র ছাত্রীদের নিয়ে প্রকাশিত ম্যাগাজিন এর মোড়ক উন্মুচন করা হয়।