নিয়ামতপুরে ককটেল বিস্ফোরণ মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরিফ হাসান ইমনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাঁকে ককটেল বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার (১০ মে) রাতে উপজেলা সদর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আরিফ হাসান ইমন উপজেলা সদরের হায়দার আলীর ছেলে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলা সদরে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে ককটেল বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

নিয়ামতপুর থানা ওসি হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৮ মে ককটেল বিস্ফোরণের ঘটনায় হওয়া মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এনএএন টিভি / মোঃ ইমরান ইসলাম