নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ১

চট্টগ্রাম জেলা পরিবার পরিকল্পনাকারি অধীন সহকারী পদের মৌখিক পরীক্ষায়
জালিয়াতির অভিযোগে মো. নিজাম উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে ৪টি ক্যাটাগরীর অধীনে মৌখিক পরীক্ষার সময় ওই ব্যক্তিকে
আটক করা হয়েছে।
আটক নিজাম মিরসরাই উপজেলা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তারাকাটিয়া গ্রামের বাসিন্দা। তিনি ওবাইদুল
হকের ছেলে। তার রোল নম্বর ছিল ১৪০৬০২৪১৬।
জানা গেছে, আজ মৌখিক পরীক্ষার চলার সময় নিজামের রোল নম্বরের সঙ্গে উত্তরপত্রের ওএমআর এর লিখা
এবং হাতের লেখা মিলিয়ে দেখা হয়। এ সময় তার লেখা সন্দেহ হলে মৌখিক পরীক্ষা বোর্ডের সদস্যরা তাকে
জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তিনি লিখিত কোনো পরীক্ষার প্রশ্নের উত্তর দিতে পারেননি। লিখিত পরীক্ষার
হাজিরা শীটের স্বাক্ষর ও মৌখিক পরীক্ষার সময় হাজিরা শীটে দেওয়া স্বাক্ষরও মিলেনি।
জিজ্ঞাসাবাদে এক সময়ে তিনি লিখিত পরীক্ষায় অংশ নেননি বলে জানিয়েছে। ১ লাখ টাকার বিনিময়ে
মিরসরাইয়ের লিটন চন্দ্র দাস এর মাধ্যমে অন্য ব্যক্তির পরীক্ষা দেন বলে জানায়। জালিয়াতির মাধ্যমে লিখিত
পরিক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষা দিতে এসেছেন।
চট্টগ্রাম জেলা প্রশাসকের স্টাফ অফিসার প্লাবন কুমার বিশ্বাস আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
চলছে বলে জানিয়েছেন।

Share this news as a Photo Card