নির্মানাধীন দোকানের দেয়াল ভেঙ্গে ২ শ্রমিকের মৃত্যু

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় নির্মানাধীন একটি দোকান ঘরের ওয়ালের ভিম ভেঙ্গে মাথায় পরে আবু বক্কর (৪২) ও কামাল (৪০) নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে দুপুর রাখাইন মার্কেট সংলগ্ন কেরানীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আবু বক্কর পৌর শহরের নবীনপুর এলাকার মৃত আবদুর রহমানের ছেলে ও কামাল একই এলাকার মৃত হাকিম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই দুই শ্রমিক কেরানীপাড়ার রাখাইন পল্লীর উসে বাবুর দোকানের সাটার লাগাতে আসেন। এ সময় পুরনো সাটার খুলতে গিয়ে ওই দোকানের ওয়ালের ভিম ভেঙ্গে তাদের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের দুইজনের মৃত্যু হয়।

মহিপুর থানার ওসি তদন্ত মো.নোমান বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

এনএএন টিভি

Share this news as a Photo Card