নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে সাবেক সেনাসদস্যসহ দুজনের মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় কৃষি জমির মটরের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক সেনা সদস্যসহ দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে উপজেলার পোগলা ইউনিয়নের ধীতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সাবেক সেনা সদস্য রফিকুল ইসলাম ফকির (৫২) জমির মালিক এবং একই গ্রামের সুমন মিয়া (২৫) রফিকুলের বাড়িতে শ্রমিকের কাজে নিয়োজিত হয়ে প্রথমদিন কাজে যোগ দিয়েছিলেন।

পুলিশ, স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে জমিতে সেচ দিতে মটরে সংযোগ দিতে যান রফিকুল ইসলাম ফকির। এসময় প্রথমেই শ্রমিক সুমন মিয়া এগিয়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে শ্রমিক জাইদুল মিয়া তাকে বাঁচাতে গিয়ে আহত হন।

পরে স্থানীয়সহ স্বজনরা উদ্ধার করে প্রথমে কলমাকান্দা ও পরে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। জাইদুল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে করেছে। এখন সুরতহাল প্রতিবেদন করে আইনগত প্রক্রিয়া নিচ্ছে।

এনএএন টিভি