নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার এলাকায় লাড়কি (ইটের কাঁচামাটি) বোঝাই একটি ট্রাক্টর ট্রলি উল্টে গিয়ে মোমিন উল্যা (৩০) নামের এক চালক নিহত হয়েছেন। নিহত মোমিন উল্যা সুবর্ণচরের চরজুবিলী ইউনিয়নের চরজুবিলী গ্রামের বাসিন্দা। তার পিতার নাম সফি উল্যা।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে দিকে তিনি চরওয়াপদা এলাকা থেকে লাড়কি বোঝাই করে ট্রাক্টর ট্রলিতে করে লক্ষ্মীপুরের রামগতির চৌধুরীর হাট এলাকায় একটি ব্রিকফিল্ডে যাচ্ছিলেন। পথে চরজব্বার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে যায়। এতে চালক মোমিন উল্যা গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টর উদ্ধার করেছে।লাশ হাসপাতালের মর্গ রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এনএএন টিভি / মুজাহিদুল ইসলাম সোহেল

One Reply to “নোয়াখালীর সুবর্ণচরে লাড়কি বোঝাই ট্রাক্টর ট্রলি উল্টে চালক নিহত”
Comments are closed.