পাইকগাছা সরকারি কলেজ ছাত্রদলের শুভেচ্ছা মিছিল ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময়

পাইকগাছা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে শুভেচ্ছা মিছিল ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কলেজ চত্বরে শুভেচ্ছা মিছিল ও মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাইকগাছা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জি, এম রাশেদুজ্জামান, সাধারণ সম্পাদক আসিফ সরদার, সিনিয়র সহ-সভাপতি এস এম মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত ইসলাম আফতাব, যুগ্ম সাধারণ সম্পাদক মাহি ও নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক তানভীর রহমান তূর্যসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এনএএন টিভি   / তৃপ্তি রঞ্জন সেন